
হ্নীলা উত্তর শাখা বিএনপির ৫নং সাংগঠনিক ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত; নেতাকর্মীদের ঢল
মোহাম্মদ রায়হান ইসলাম, উপজেলা প্রতিনিধি (টেকনাফ)
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা সাংগঠনিক ৫নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির হাজারো কর্মী সমাবেশ কাল ২৪ জুন (মঙ্গলবার ) বিকেল ৩টায় ওয়াব্রাং এলাকায় ইমাম (আবু) হানিফা রহঃ দাখিল মাদ্রাসা কক্ষে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশ উপস্থিত ছিলেন।
ওয়াব্রাং এলাকার কৃতি সন্তান এবং হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আলম-এর সভাপতিত্বে উক্ত সমাবেশটি সম্পন্ন হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি শাকের আহমেদ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সদস্য সচিব নুরুল আজিম সোহেল।
তিনি বলেন আমাদের বিএনপি পরিবারের অঙ্গসংগঠনকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন কক্সবাজার ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননন্দিত জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি
তিনি আরো বলেন আমরা প্রতিহিংসা থেকে বেরিয়ে আসতে চাই । আমরা কারো কাছ থেকে প্রতিশোধ নিবো না বরং সবাই মিলে এই যে আমাদের গণতান্ত্রিক ও জনগণের সরকার কে সহযোগিতা করার আহবান করে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন
অনুষ্ঠানে বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে
আয়োজিত এই সমাবেশে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন এবং সভাপতি তার বক্তব্যর মধ্যে দিয়ে উক্ত কর্মী সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন