
৪ নং সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে দোয়া ও সমর্থন চেয়েছেন – তরুন নেতা মোহাম্মদ হারুন।।
বেলাল উদ্দিন এম,এ
টেকনাফ উপজেলা প্রতিনিধি।
: টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সম্ভাব্য সদস্য (মেম্বার) পদপ্রার্থী তরুণ নেতা মোহাম্মদ হারুন ওয়ার্ডবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।
সম্প্রতি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক ৫নং ওয়ার্ড গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।
তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলা ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া দীর্ঘদিন ধরে অবহেলিত ও ক্ষতিগ্রস্ত সড়কগুলোর উন্নয়ন, ওয়ার্ডের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ইউনিয়ন পরিষদের সব ধরনের প্রত্যয়নপত্রসহ জনসেবামূলক কার্যক্রম দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবেন।
মোহাম্মদ হারুন বলেন, “সকলের ঐক্য, সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমেই একটি আধুনিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ৫নং ওয়ার্ড গড়ে তোলা সম্ভব।”
এ সময় তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করেন।