
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়।
মোঃ নুর উদ্দিন,জেলা প্রতিনিধি নোয়াখালী।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে
১১ দলীয় ঐক্যের চৌমুুহনী শহর ও বেগমগঞ্জ উপজেলার যৌথ উদ্যোগ,
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবু জায়েদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনা, উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নোয়াখালী জেলা সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহানউদ্দিন, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দীর্ঘ এক মাস ছাত্র জনতা ও সাধারণ মানুষের রক্তের বিনিময় ৫ই আগস্ট অর্জিত হয়,আশপাশে আগস্টের দ্বিতীয় বার্ষিকী, আমরা জানি ৫ আগস্ট ছাত্র জনতা ও সাধারণ মানুষ সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তা নেমে আসে এক পর্যায়ে ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়, এতে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়, মানুষ নতুন করে স্বাধীনতা অর্জন করে, কিন্তু এখনো মানুষের সে স্বাধীনতা ফিরে পায়নি, এখনো জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, এখনো শহীদদের পরিবার বিচার পাইনি, এখন আবার নতুন করে ফিসিজম দেখা দিচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ছাত্রদের উপর সন্ত্রাসী কায়দা হামলা করা হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, আমরা আজকে প্রধানমন্ত্রীকে বলতে চাই অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন সংবিধান সংস্কার করুন এবং খুনিদের বিচার করে তা দ্রুত কার্যকর করুন, তা না হলে আবার ছাত্র-জনতা ও সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়বে তাতে সরকারের মসনদ তছনছ হয়ে যাবে, সাধারণ মানুষ রাস্তা নামার আগেই সংবিধান সংস্কার ও জুলাই সনদ সহ শহীদ পরিবার ও আহত পরিবারের সকল দাবি দাওয়া মেনে নিন।
উক্ত বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিলে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল
জেলা অর্থ সম্পাদক দ্ধীন মোহাম্মদ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মুজাহিদুল ইসলাম,
বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস শহীদ।
যুব মজলিসের জেলা সেক্রেটারি মোবারক বিন মোর্শেদ
এনসিপির বেগমগঞ্জ উপজেলা আহ্বায়ক নুর আলম মুন্না।
এল ডি পির বেগমগঞ্জ উপজেলা আহবায়ক বদিউজ্জামান
জামায়াতের চৌমুহনী শহর আমীর জসীম উদ্দীন
শহর সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান সহ আরো অনেকে।
বিক্ষোভ সমাবেশটি চৌমুুহনী পূর্ব বাজার তারা মঞ্জিলের সামনে অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ তারা মঞ্জিল থেকে গণমিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজার ডেল্টা গেটের সামনে গিয়ে সমাপ্ত হয় ।