শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

সোনাগাজীতে মাছবোঝাই পিকআপ ছি ন তা ই, পুলিশের অভিযানে উ দ্ধা র

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭২ Time View

সোনাগাজীতে মাছবোঝাই পিকআপ ছিনতাই, পুলিশের অভিযানে উদ্ধার

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত অভিযান; থানায় অভিযোগ, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত

ফেনীর সোনাগাজী উপজেলায় মাছবোঝাই একটি পিকআপ গাড়ি ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ ছিনতাই হওয়া পিকআপটি উদ্ধার করেছে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার (গভীর রাত) উপজেলার চরখোন্দকার এলাকা থেকে মাছবোঝাই একটি পিকআপ কেচিদিয়া এলাকার দিকে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত চালককে জিম্মি করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত খামারের মালিক নুরুল আমিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান।

অভিযোগ পাওয়ার পর সোনাগাজী মডেল থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোনাগাজী হাসপাতাল এলাকার একটি স্থান থেকে মাছবোঝাই পিকআপটি উদ্ধার করতে সক্ষম হয়।

তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় খামার মালিক নুরুল আমিন বাদী হয়ে জাহাঙ্গীর আলম, রানা ও ডালিমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
ভুক্তভোগী নুরুল আমিন জানান, ছিনতাইয়ের কারণে গাড়িতে থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের মাছ নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি। দীর্ঘ সময় গাড়িটি আটকে থাকায় অধিকাংশ মাছ মারা গিয়ে নষ্ট হয়ে যায়, এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাশিম বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত এজাহার পেয়েছি। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি, দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews