শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভাব্য ব্যয় ৬২ কোটি টাকা

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭৬ Time View

মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভাব্য ব্যয় ৬২ কোটি টাকা

জহিরুল ইসলাম হৃদয়
​মাদারীপুর জেলা প্রতিনিধি

দেড়শ বছরের পুরনো প্রথম শ্রেণির মাদারীপুর পৌরসভার দীর্ঘদিনের আবর্জনা ও পরিবেশ দূষণ সমস্যার স্থায়ী সমাধান হতে যাচ্ছে। পৌর এলাকায় একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট (ডাম্পিং স্টেশন) নির্মাণের জন্য অবশেষে জায়গা চূড়ান্ত করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার ‘চর ব্রাহ্মমদী, মৌজার ৩ একর জমির নির্ধারিত স্থানটি পরিদর্শণ করেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
​পরিদর্শনকালে সংসদ সদস্যের উপস্থিতিতে সংশ্লিষ্ট সার্ভেয়ার ও ভূমি কর্মকর্তারা জমিটি মেপে সীমানা খুঁটি ও লাল নিশানা স্থাপন করেন। এই মেগা প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি টাকা।
​দীর্ঘদিনের ভোগান্তি ও জেলা প্রশাসনের উদ্যোগ
​পৌরসভা সূত্রে জানা যায়, প্রথম শ্রেণির এই প্রাচীন পৌরসভায় এতদিন কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় শহরের বাসা-বাড়ির ময়লা-আবর্জনা বাধ্য হয়ে বিভিন্ন সড়কের পাশে ফেলতে হতো। ফলে দীর্ঘদিন ধরে তীব্র দুর্গন্ধ ও নানা রোগব্যাধি ছড়িয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। জনসাধারণের এই চরম ভোগান্তির কথা বিবেচনা করে সরকারি খাস জমিতে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। এরই পরিপ্রক্ষিতে জেলা প্রশাসন সাড়ে ৫ একর খাস জমি পৌরসভাকে মালিকানা হিসেবে বুঝিয়ে দেয়, যার মধ্য থেকে ৩ একর জমিতে এই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটটি নির্মিত হচ্ছে।
​আড়িয়াল খাঁ নদের পাড়ে হবে ইকোপার্ক
​জায়গা পরিদর্শন শেষে মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন
​ডাম্পিং স্টেশনটির নির্মাণকাজ শেষ হলে চর ব্রাহ্মমদী এলাকার আড়িয়াল খাঁ নদের পাড়ে একটি চমৎকার ইকোপার্কও তৈরি করা হবে। সেখানে ভ্রমণপিপাসু ও সাধারণ মানুষ মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারবেন এবং বিনোদনের সুযোগ পাবেন। এছাড়া এই প্রকল্পটি পুরোপুরি চালু হলে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সেই লক্ষ্য নিয়ে আমরা দ্রুত গতিতে কাজ এগিয়ে নিচ্ছি।
​পরিদর্শনকালে উপস্থিত ব্যক্তিবর্গ
​সীমানা নির্ধারণ ও পরিদর্শনের সময় সংসদ সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন,
​জেসমিন আক্তার বানু, প্রশাসক, মাদারীপুর পৌরসভা
​ওয়াদিয়া শাবাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সদর
​খন্দকার আবু আহম্মদ ফিরোজ ইলিয়াস, পৌর নির্বাহী কর্মকর্তা
​আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সদর মডেল থানা
​এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে মাদারীপুর শহর একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব মডেল শহরে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews