শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

হোসেনপুরে হসপিটাল মসজিদের ১৪টি সিলিং ফ্যানসহ চোর ও ক্রেতাকে আটক করেছে পুলিশ

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২২ Time View

হোসেনপুরে হসপিটাল মসজিদের ১৪টি সিলিং ফ্যানসহ চোর ও ক্রেতাকে আটক করেছে পুলিশ

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে ১৭ টি সিলিং ফ্যান চুরির ঘটনায় হোসেনপুর থানা পুলিশ এক চোর ও চুরিকৃত ফ্যান কেনার দায়ে একজনকে গ্রেফতার করেছে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গত মে ২০২৬ তারিখ থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে হোসেনপুর পৌর সদরের পশ্চিম দীপেশ্বর এলাকার স্বপন মিয়ার ছেলে পারভেজ মোশারফ হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ হতে মোট ১৭ টি সিলিং ফ্যান বিভিন্ন সময়ে চুরি করে নিয়ে যায় ৷ এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আমিনুর রহমান মসজিদের পাশ্বের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে সনাক্ত করতে সক্ষম হন। পরে এক অভিযান চালিয়ে হোসেনপুর বাজার এলাকা থেকে চোরকে আটক করেন। গ্রেফতারকৃত চোর জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে পৌর সদরের নতুন বাজারের হলুদ মিয়ায় ইলেকট্রনিক্স এর দোকান থেকে চোরাইকৃত দুইটি সিলিং ফ্যান উদ্ধার করা হয়। দোকানের মালিক জানান, তিনি মোট চারটি ফ্যান ক্রয় করেছেন ৷ এ ঘটনায় চোরাই মাল ক্রয়ের অপরাধে তাকেও গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews