
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৩৬ টি চোরাই মোবাইল উদ্ধার ০১ জন গ্রেপ্তার।
গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত ১২ জুলাই ২০২৬ তারিখ রাত্র ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করেন।
ঐ বিশেষ অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন সাইহাম ফিউচার পার্ক এর সামনে পাকা রাস্তার উপর সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে সন্দেহভাজন ব্যক্তির নিকট থেকে ৩৬ টি IPhone, Vivo, Realme, Redmi, Techno সহ বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য মোট ৭ লক্ষ্য ৫০ পঞ্চাশ হাজার ৯০০ নয় শত টাকা।
প্রাপ্ত চোরাই মোবাইল জব্দসহ এ ঘটনায় প্রতক্ষ্যভাবে জড়িত ০১ (এক) জন আসামী মো: শাহিন আলম রবিন (২৬) পিতা- শামছুল আলম খান সাং- পশ্চিম মাধবপুর, থানা- মাধবপুর, কে আটক করা হয়।এবং তার বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থার জন্য প্রক্রিয়া দিন রয়েছে।