শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

ছেলের মাদকাসক্তিতে সর্বশান্ত পরিবার, অসহায় মা-বাবার আর্তনাদ

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮২ Time View

ছেলের মাদকাসক্তিতে সর্বশান্ত পরিবার, অসহায় মা-বাবার আর্তনাদ

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ):

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সওদাগরপাড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেন (আমিন) নিজের পরিবারের করুণ অবস্থার কথা জানাতে সশরীরে প্রেসক্লাব সাটুরিয়া কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি অভিযোগ করেন, তাঁর ছেলে মো. সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে। একসময় বন্ধুদের খারাপ সঙ্গের কারণে মাদক গ্রহণ শুরু করলেও বর্তমানে সে পুরোপুরি মাদকের কবলে পড়ে স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়েছে।

মোফাজ্জল হোসেনের ভাষ্য অনুযায়ী, মাদকের নেশার টাকা জোগাড় করতে গিয়ে সবুজ প্রায়ই পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। তিনি দাবি করেন, ছেলে বাবা-মাকে মারধর করে, ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে দেয় এবং বিভিন্ন সময় চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, একসময় সংসারে প্রয়োজনীয় আসবাবপত্র থাকলেও এখন অধিকাংশই বিক্রি হয়ে গেছে। বর্তমানে তিনি ও তাঁর স্ত্রী ঘরের মেঝেতে একটি মাদুর বিছিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ছেলের আচরণে তারা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, সবুজের কর্মকাণ্ডে শুধু তার পরিবার নয়, পুরো এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের মতে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত, যাতে পরিবার ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত হয়।

তবে সচেতন মহলের মতে, মাদকাসক্ত ব্যক্তি যেমন নিজের জীবন ধ্বংস করে, তেমনি তার পরিবারও চরম দুর্ভোগের শিকার হয়। তাই একজন মাদকাসক্তকে শুধুমাত্র অপরাধী হিসেবে দেখার পাশাপাশি প্রয়োজন হলে তাকে আইনের আওতায় এনে চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থাও করা জরুরি।

একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে নতুন করে কোনো তরুণ এই ভয়াবহ নেশার ফাঁদে না পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews