
ঢাকার ধামরাইয়ে ভ্রাম্যমান আদালত অভিযানের মাধ্যমে দুটো বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা
মোঃ আসাদুজ্জামান
ভ্রাম্যমান প্রতিনিধি
ঢাকা জেলা
ঢাকার ধামরাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বিশেষ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বাজারজাত করায় দুইটি বেকারিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যে সব প্রতিস্ঠানের নামে অভিযান চালানো হয় তাদের নাম হলো ভিআইপি বেকারি ৫০ হাজার এবং বন্ধু বেকারি ২০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
প্রতিস্ঠান দুটোকে আমাদের ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন( ইউ এন ও) মহোদয় সাহেব তাদেরকে স্বাস্থ্য কর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বাজারজাত করার জন্য নির্দেশ প্রদান করেন।
অন্যথায় যদি পরবর্তীতে এধরণের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হয় তাহলে প্রতিস্ঠান দুটিকে সীলগালা করে দেওয়া হবে।