শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

কালিয়াকৈরে দুর্বৃত্তদের তান্ডবঃবিষক্রিয়া প্রয়োগ করে মেরে ফেলা হল পেঁপে গাছ কেটে ফেলা হল কলার ছরি।”

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১১৬ Time View

।কালিয়াকৈরে দুর্বৃত্তদের তান্ডবঃবিষক্রিয়া প্রয়োগ করে মেরে ফেলা হল পেঁপে গাছ কেটে ফেলা হল কলার ছরি।”

মোঃ নাজমুল আলম, কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি গাজীপুর।”

কালিয়াকৈরে এক কৃষকের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে দুর্বৃত্তরা। কে বা কারা কোন শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে মেরে ফেলে তিন থেকে চারশত গাছের একটি পেঁপে বাগান আর কেটে ফেলা হয়েছে কলাগাছের খোড় সহ ছড়ি।

গত ১৮/০৬/২০২৬ ইং তারিখ রাতে পেঁপে বাগানে বিষক্রিয়া প্রয়োগ করে মেরে ফেলা হয় পেঁপে বাগান এবং এবিষয়ে জানাজানি হলে ঠিক তার দুদিন পর দুর্বৃত্তরা কলা বাগানে তান্ডব চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে কলার ছড়ি। ঘটনাটি ঘটেছে, কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়ন জামালপুর গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা।”

ভুক্তভোগী কৃষক আব্দুল মতিন মিয়া (৬০) জানান, সকালে পেঁপে বাগানে গিয়ে দেখেন গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে আর কলার ছড়ি গুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে মাটিতে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। এতে তার কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। আব্দুল মতিন মিয়া (৬০) জানান,গত কিছুদিন আগে আমার মাছের পুকুরে বিষক্রিয়া করে মাছগুলো মেরে ফেলে দুর্বৃত্তরা। আমার সবকিছু শেষ করে দিয়েছে। এখন আমার বেঁচে থাকাটাও অনেক ভয়ংকর হয়ে গেছে। আমাকেও যেন কখন মেরে ফেলে দুর্বৃত্তরা আমার খুব ভয় হচ্ছে।”

স্থানীয় সুত্রে এ বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি, কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে। এতে করে এলাকাবাসীর মনে আতংক বিরাজ করছে।”

ভুক্তভোগী আব্দুল মতিন মিয়া (৬০)বলেন, আমি অনেক আশা এবং স্বপ্ন নিয়ে এই বাগানগুলো করেছিলাম এখন আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সঠিক তদন্ত করে এর সুষ্ঠু বিচার চাই।”

এবিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক এবং এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচার করা হউক।”

এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশ এসআই মোঃ আনোয়ার হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দেখেছি। ক্ষতিগ্রস্থ কৃষক লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে দোষীদের খোঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ক্ষতিগ্রস্থ কৃষককে প্রশাসনিক ও আইনী সহায়তা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি তুলেছেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews