
আশুলিয়া থানা ধীন নবীনগর স্মৃতিসৌদের সামনে থেকে একদল পেশাদার ডাকাত গ্রেফতার।
মোহাম্মদ উজ্জল খান স্টাফ রিপোর্টার (ঢাকা)
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-১৫/০৭/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা ডাকাত দলের সরদারসহ মোট ০৯ (নয়) জন পেশাদার ডাকাত দলের সদস্য গ্রেফতার এবং ০১ টি নোহা গাড়ীসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৪/০৭/২০২৬ খ্রি. তারিখ ২১:০৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন নবীনগর স্মৃতিসৌধের সামনে জয় রেস্তোরার পার্কিং মাঠে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাত দলের সদস্য ১। মোঃ শামীম রেজা (৩০), পিতা-মোঃ হাবিবুর রহমান, মাতা-সালমা বেগম, সাং- পূর্ব দেলুয়া, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, এ/পি সাং-নবীনগর নিরিবিলি (রহমতের বাসার ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ জাহাঙ্গীর হোসেন (৫০), পিতা-মৃত মোকশেদ বেপারী, মাতা-জরিনা খাতুন, সাং-শৈলজানা, থানা-চৌহালী, জেলা-সিরাজগঞ্জ, এ/পি সাং-সোনাব বুড়ারবাড়ী, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ রাশেদ (৩৮), পিতা-রজিব হোসেন, মাতা-রওশনআরা, সাং-সদর হাসড়া, থানা-শেরপুর, জেলা-বগুড়া, ৪। পলাশ শেখ ওরফে আপন ওরফে আফজাল (৩৮), পিতা-সাহেব আলী শেখ, মাতা-মোসাঃ ফাতেমা বেগম, সাং-কাজীরা (শেখ বাড়ী), থানা-উজিরপুর, জেলা-বরিশাল, এ/পি সাং-দোসাইদ বাজার (মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৫। মোঃ কামাল হোসেন (৪৫), পিতা-মোঃ জয়নাল, মাতা-সুফিয়া বেগম, সাং-বলরামপুর, থানা-সদর, জেলা-পাবনা, এ/পি সাং-পল্লীবিদ্যুৎ (প্রসেসর আজগর এর বাসার ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৬। মোঃ সোহাগ ওরফে আব্দুল্লাহ (৪২), পিতা-মৃত আঃ হালিম, মাতা-ঝর্ণা বেগম, সাং-বড়নল, থানা-কালিয়া, জেলা-নড়াইল, এ/পি সাং-পলাশ বাড়ী (ছাবেদ আলীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৭। মোঃ কামরুল হোসেন (৫৪), পিতা-মৃত নোয়াব আলী, মাতা-মৃত ফজর বিবি, সাং-৬০ কাতলাপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৮। মোঃ মনিরুল ইসলাম (৪০),পিতা-মৃত সানোয়ার হোসেন, মাতা-মোসাঃ রঙ্গিলা খাতুন, সাং-সদরপুর, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া, এ/পি সাং-কুনিয়া বেড়বাড়ী বাসস্ট্যান্ড, থানা-গাছা, জেলা-জিএমপি গাজীপুর, ৯। মোঃ রাসেল (৩৫), পিতা-মৃত আব্দুল আলী, মাতা-সখিনা খাতুন, সাং-ছল্লাবাদ, থানা-বেলাবো, জেলা-নরসিংদী, এ/পি সাং-চিটাগাংরোড (মুক্তিনগর মুন্সি বাড়ির ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জদের গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হইতে (ক) ০১ টি নীল রংয়ের স্কয়ার নোহা গাড়ী, (খ) ০৩ (তিন) টি ডিবি লেখা কটি, (গ) ০১ (এক) টি হ্যান্ডকাপ, (ঘ) ০২ (দুই) টি খেলনা পিস্তুল, (ঙ) ০২ (দুই) টি ইলেকট্রিক শক মেশিন, (চ) ০৩ টি স্টীলের ধারালো সুইচ গিয়ার, (ছ) একটি চাইনিজ কোড়াল উদ্ধার করেন। ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা দেশের বিভিন্ন এলাকায় ডিবি, র্যা ব পরিচয়ে ডাকাতি করে আসছিল।
বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ০২ টি ডাকাতি মামলা, ২ নং আসামীর বিরুদ্ধে ৫ টি ডাকাতি মামলা, ৩নং আসামীর বিরুদ্ধে ৪ টি ডাকাতি ও ৩ টি অন্যান্য মামলাসহ মোট ৭ টি মামলা, ৪ নং আসামীর বিরুদ্ধে ৫ টি ডাকাতি ও ০১ টি অন্যান্য মামলাসহ মোট ৬টি মামলা, ৫নং আসামীর বিরুদ্ধে ১টি মাদক ও ১টি বিশেষ আইনে মামলা সহ মোট ২ টি মামলা, ৬ নং আসামীর বিরুদ্ধে ২ টি মাদক ও ১ টি ডাকাতির প্রস্তুতি এবং ১ টি ছিনতাইসহ মোট ৪ টি মামলা, ৭ নং আসামীর বিরুদ্ধে ১ টি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতি মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।