শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

টেকনাফে বিজিবির অভিযানে ৮,৮১০ পিস ই য়া বা সহ দুই মা দ ক কারবারি আ ট ক

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩০ Time View

টেকনাফে বিজিবির অভিযানে ৮,৮১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মোহাম্মদ রায়হান ইসলাম, উপজেলা প্রতিনিধি, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৮ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় একটি মালবাহী পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক সিজার মূল্য ৫৬ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া বিওপি চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মালবাহী পিকআপ (রেজি. নং- ঢাকা মেট্রো-ট ১৩-১৫৯৪) তল্লাশির জন্য থামানো হলে বিজিডি-১১৩৩ সিপাহী ডগ ‘চেরী’ গাড়িটিতে মাদকের উপস্থিতির সংকেত দেয়। পরে বিজিবি সদস্যরা গাড়িটির বিস্তারিত তল্লাশি চালিয়ে চালকের আসনের সামনের ড্যাশবোর্ডের ভেতরে কাপড়ে মোড়ানো একটি পোটলা থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।এ ঘটনায় পিকআপের চালক মো. নুর ইসলাম (৪২) ও তার সহযোগী মো. রুবেল (২৫)-কে আটক করা হয়। তাদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার কুমিদার গ্রামে বলে জানা গেছে।উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৮ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং একটি মালবাহী পিকআপ।টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আটক দুই আসামি, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত অন্যান্য আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews