শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Title :
সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন.. মাত্র ১৩ বছর বয়সেই হাফেজ হলেন নূরে আলম হোসেন, গর্বে বুক ভরেছে দাদা ও মোল্লা বংশের নিয়ামতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, বারী সিদ্দিকী পদক পেলেন নকলার রাকিব বাঁশখালীতে গ্রামীণ ব্যাংকের বৈলছড়ী শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শন করলেন (ওসি) ও ইব্রাহিম খলিল মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার গাজীপুরে কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কোনো প্রভাব নেই। শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির পরিচিতি সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে ছাত্রলীগের আগুন ও ভাঙচুর, আটক ৮ চকরিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা নবীনগরের রাধিকা রোডে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রেন্ট-এ-কার মালিক আলমগীর হোসেন নিহত। চান্দিনায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বি এন পির মোটরসাইকেল মিছিল। টেকনাফে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় হেমন্তের শীতলতা, গণপরিবহন কম নীলফামারী জেলা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার।

রাজশাহীতে সংঘবদ্ধ অটোরিকশা চু রি চক্রের মূলহোতা নাজমুল গ্রে ফ তা র

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮৫ Time View

রাজশাহীতে সংঘবদ্ধ অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার

অপু দাস, রাজশাহী ব্যুরো।

রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ অটোরিকশা চুরি চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত মো. নাজমুল হোসেন (২৯)কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে কাশিয়াডাঙ্গা থানা এলাকার হড়গ্রাম আশ্রয়ণ প্রকল্প মসজিদের সামনে থেকে আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৫ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ধরনের অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, অপহরণকারী, হত্যাকারী, প্রতারকসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
র‍্যাব সূত্রে জানা যায়, ১৪ জুলাই ২০২৬ দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম আশ্রয়ণ প্রকল্প মসজিদের সামনে অভিযান চালায়। অভিযানের সময় রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় দায়ের করা মামলা নম্বর-০৬, তারিখ ১৪ এপ্রিল ২০২৬, দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯/৩৪ ধারার এজাহারভুক্ত আসামি মো. নাজমুল হোসেনকে গ্রেফতার করা হয়।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া নাজমুল জানান, তিনি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অটোরিকশা চুরি চক্রের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন এলাকায় চুরির কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্তের কাজও চলছে বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব আরও জানায়, সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। অটোরিকশা চুরির সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews