শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

দেড় মাসেই ধস স্থায়ী পদ্মা তীররক্ষা বাঁধে ৫২৭ কোটি টাকার প্রকল্পের মান নিয়ে প্রশ্ন

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

দেড় মাসেই ধস স্থায়ী পদ্মা তীররক্ষা বাঁধে ৫২৭ কোটি টাকার প্রকল্পের মান নিয়ে প্রশ্ন

আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নে পদ্মা নদীর তীরে নির্মিত স্থায়ী নদী তীররক্ষা বাঁধের একটি অংশ উদ্বোধনের মাত্র দেড় মাসের মাথায় ধসে পড়েছে।এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে নতুন করে ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ৫২৭ কোটি ৫০ লাখ টাকার প্রকল্পের নির্মাণমান ও তদারকি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।রোববার বিকেলে গাঁওদিয়া বাজারের পশ্চিম পাশে প্রবল স্রোতের মুখে বাঁধের কয়েকটি সিসি ব্লক সরে গিয়ে বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়।মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।ধসের খবর ছড়িয়ে পড়ার পর নদীতীরবর্তী অনেক পরিবার নিরাপত্তার কথা বিবেচনা করে ঘরের মালামাল সরিয়ে নিতে শুরু করে।

স্থানীয়দের আশঙ্কা,দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে গাঁওদিয়া বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা আবারও নদীগর্ভে বিলীন হতে পারে।স্থানীয় বাসিন্দা মো:সাগর বলেন,ধসের ঘটনার পর আতঙ্কে রাতভর ঘুমাতে পারেননি তারা।আব্দুল লতিফ খান জানান ৩০ বছর আগে পদ্মার ভাঙনে সব হারিয়েছিলেন।নতুন বাঁধে আশার আলো দেখলেও দেড় মাসের মধ্যেই সেই ভরসা নড়ে গেছে।রিতা রাণী দে ও মনির চন্দ্র দে বলেন,আবারও বসতভিটা হারানোর শঙ্কায় দিন কাটছে। তাদের দাবি,শুধু জরুরি মেরামত নয়,পুরো প্রকল্পের নকশা,নির্মাণমান ও ব্যবহৃত উপকরণের গুণগত মান নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।

স্থানীয়দের অভিযোগ,যে বাঁধকে স্থায়ী সমাধান হিসেবে উপস্থাপন করা হয়েছিল,সেটি এত অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়া কোনোভাবেই স্বাভাবিক নয়।ঘটনার পর লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি জানান,পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা রাতেই ক্ষতিগ্রস্ত স্থানে প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক বলেন,পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।উল্লেখ্য,পদ্মা সেতুর ভাটিতে লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলার ৯ দশমিক ১০ কিলোমিটার এলাকাজুড়ে ৫২৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে স্থায়ী নদী তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।তবে উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই বাঁধের একাংশ ধসে পড়ায় প্রকল্পের গুণগত মান, নির্মাণকাজের তদারকি এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews