
আবার বিয়ে করবেন বলে ঘোষণা দিলেন পরীমণি ফেসবুক পেজে
সুমন রায়
সৈয়দপুর উপজেলা প্রতিনিধি
আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বুধবার মধ্যরাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি রসিকতার ছলে লিখেছেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে তিনি আবার বিয়ে করবেন।
বুধবার রাত ১টার দিকে নিজের ভেরিফাইয়েড ফেসবুক পেজে পরীমণি পোস্ট করেন, আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়ে করবো, পোস্টটি প্রকাশের পরই তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভোরে ম্যাচ চলাকালীন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লেখেন, আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো। ফাইনাল। স্ট্যাটাসের সঙ্গে যোগ করেন কয়েকটি হাস্যরসাত্মক ইমোজিও।
পোস্টটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ব্যাপক সাড়া মেলে। অল্প সময়ের মধ্যেই প্রায় ২ লাখ মানুষ এতে প্রতিক্রিয়া জানান এবং শেয়ার করেন। তবে আগেভাগেই মন্তব্যের সুযোগ বন্ধ করে রাখেন অভিনেত্রী।
তবে খেলায় ১-০ গোলে লিওনেল মেসির দল পিছিয়ে পড়তেই আক্ষেপ প্রকাশ করতে দেখা গেলো তাকে। ফেসবুকে পরে দেওয়া আরেকটি পোস্টে পরীমণি লেখেন, বিয়েটা করা হইলো না মনে হচ্ছে!!!