মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

বাসাইলে পৃথক অভিযানে মা দ ক সহ গ্রে প্তা র ৩, স ন্ত্রা স বিরোধী আইনে গ্রে প্তা র ১

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৬ Time View

বাসাইলে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ১

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী মামলার এক আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২২ জুন) আইনি প্রক্রিয়া শেষে তাদের পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বাসাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল মিয়াকে (২৮) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বাসাইল থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের (২০০৯ সালের ৬(২)(উ)/১০/১২ ধারা) একটি মামলার (নং-০৫, তারিখ: ১৩/১১/২০২৫) আসামি।

​অন্যদিকে, মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে আরও তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে এ কে কে ফিলিং স্টেশনের সামনে থেকে ৭ পিচ ইয়াবাসহ সোহাগ খানকে (৩৫) এবং বাসাইল পূর্বপাড়া এলাকা থেকে ৫ পিচ ইয়াবাসহ শাহ আলম বেপারী (৩৮) ও আশিক মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা (নং-০৮ ও ০৯) রুজু করা হয়েছে।

বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews