শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

নকলায় পূবালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন উদ্বোধন, ডিজিটাল লেনদেনে নতুন গতি

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৭৩ Time View

নকলায় পূবালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন উদ্বোধন, ডিজিটাল লেনদেনে নতুন গতি

মো. জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরের নকলা উপজেলার ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল লেনদেনের প্রসার এবং নগদবিহীন পেমেন্ট ব্যবস্থা জনপ্রিয় করতে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনের উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি।

নকলা পৌর শহরের নিউ মার্কেট প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক শেরপুর শহর শাখার প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক বাবুল চন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক নকলা উপশাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এক দেশ, এক কিউআর—লেনদেন বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সব ধরনের ডিজিটাল পেমেন্টকে আরও সহজ, নিরাপদ ও আন্তঃসংযুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করার পাশাপাশি সাধারণ গ্রাহকদেরও আধুনিক ও নিরাপদ পেমেন্ট ব্যবস্থার আওতায় আনা হবে।
বক্তারা আরও জানান, বাংলা কিউআরের মাধ্যমে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) থেকে সহজেই মূল্য পরিশোধ করা সম্ভব। এতে নগদ অর্থ বহনের প্রয়োজন কমবে, লেনদেনে সময় সাশ্রয় হবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে স্থানীয় ব্যবসায়ীদের বাংলা কিউআর নিবন্ধনে সহায়তা, কিউআর ব্যবহারের প্রশিক্ষণ এবং ডিজিটাল পেমেন্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে আয়োজকরা জানান।
ব্যবসা ও সেবাখাতে ডিজিটাল লেনদেনের বিস্তার ঘটাতে পূবালী ব্যাংকের এ উদ্যোগ স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews