
নীলফামারী (ডিবি) পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক কারবারী গ্রেফতার।
সুমন রায়
সৈয়দপুর উপজেলা প্রতিনিধি
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক কারবারী গ্রেফতার।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ডোমার উপজেলার কৃষি কলেজ পাড়া এলাকার মোঃ সবুজ রহমান (৩১) ও তার স্ত্রী মোছাঃ জিবন্নাহার বিথী (২৫) এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার মৃত ময়নুল ইসলামের ছেলে মোঃ সহিদুল ইসলাম (৩৪)। সবুজ ও জিবন্নাহার বিথী দম্পতি ডোমার উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও ডিমলা উপজেলা সদরের হোলারজুম্মা এলাকার বাসিন্দা বিউটি বেগমের বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে (ডিবি) পুলিশের অভিযান চালান, বাবুর হাট সদর এলাকায় মাদক উদ্ধার অভিযানের সময় বিউটি বেগমের ভাড়া বাসা থেকে ৩ জনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০৫ পিস অবৈধ ইয়াবা উদ্ধার করা হয়।
গৃহিত ব্যবস্থাঃ- এ সংক্রান্তে ডিমলা থানার মামলা নং-৩০, তারিখ-২৫/০৭/২০২৬ খ্রিঃ, জিআর নং-১৮৬/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ রুজু পরবর্তী আসামীগণকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।