শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান শামসুল আলম, নির্বাহী পরিচালক সজল

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬০ Time View

মোঃ শফিকুল ইসলাম 

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর পূর্ণাঙ্গ পরিচালক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়।

প্রধান নির্বাচন কমিশনার শাহ আলম বেপারীর পরিচালনায় এবং নির্বাচন কমিশনার মোঃ রুহুল আমিন ও সামসুদ্দিনের উপস্থিতিতে সকল পরিচালকদের মতামতের ভিত্তিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক পদে অন্য কোনো মনোনয়ন পত্র জমা না পড়ায় মোঃ শামসুল আলম-কে চেয়ারম্যান এবং

খন্দকার সাইফুল ইসলাম সজল-কে নির্বাহী পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

নবনিযুক্ত শীর্ষ এই দুই নেতাকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করার আনুষ্ঠানিক দায়িত্ব অর্পণ করেছে নির্বাচন কমিশন।

এদিকে, ঢাকা জেলা প্রতিনিধি হিসেবে মোহাম্মদ শফিকুল ইসলাম দায়িত্ব পালন করছেন। নির্বাচন শেষে বার্তা প্রেরক ও নির্বাচন কমিশনার মোঃ রুহুল আমিন সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews