শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

হাসাড়ায় ‘রক্তের বন্ধনে বিক্রমপুর’ ও যুব সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৮৭ Time View

আমজাদ হোসেন মিঠু (মুন্সিগঞ্জ) 

মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। গত রবিবার (৩০ আগস্ট) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া বাজারে ‘দক্ষিণ হাসাড়া যুব সমাজ’-এর উদ্যোগে এবং ‘রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)’-এর সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।

এদিন সকাল থেকেই হাসাড়া বাজারে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের ভিড় জমে। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এই মানবিক কার্যক্রমটি ফ্রান্সপ্রবাসী মোঃ আরিফ শেখ-এর অর্থায়নে এবং তাঁর প্রয়াত বাবার স্মরণে আয়োজিত হয়। আয়োজনটি সফল করতে বিশেষ ভূমিকা পালন করেন দক্ষিণ হাসাড়া যুব সমাজের অন্যতম ব্যক্তিত্ব ও ‘রক্তের বন্ধনে বিক্রমপুর’-এর সদস্য এস এম ইশতিয়াক আলম। তাঁর আন্তরিক প্রচেষ্টা, সক্রিয় নেতৃত্ব ও প্রত্যক্ষ সহায়তায় পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে রক্তের বন্ধনে বিক্রমপুরের সভাপতি এ. আর. শফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ জুবায়ের চৌধুরী, রক্ত বিষয়ক সম্পাদক ইয়াসিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সজল মণ্ডল, সাবেক সিনিয়র সহ-সভাপতি মামুন এবং আইটি বিভাগের প্রধানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাম্পের সার্বিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে ‘নিউ বসুমতি হাসপাতাল’-এর একটি দক্ষ নার্সিং টিম। এছাড়া আয়োজনের সার্বিক প্রচারণায় মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল ‘বিক্রমপুর বাতায়ন’।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়। “একের রক্ত অন্যের জীবন, হব সচেতন করব পরিবর্তন”—এই স্লোগানকে সামনে রেখে আগামীতেও রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB) সাধারণ মানুষের সেবায় কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews