বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Title :
রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকার ঘোড়াশাল পৌর এলাকায় সড়কবাতির তীব্র সংকট মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে সৌজন্য সাক্ষাৎ স্ত্রী নির্যাতন ও অস্বীকারের অভিযোগে সংগীত শিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে মামলা বাবার স্বপ্ন পূরণ করে চিকিৎসক হলেন আবদুল হাকিম বুলবুল সাটুরিয়ায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান ডেঙ্গু রোগীর চাপে,পূর্ণ দাকোপ হাসপাতাল শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View

দিলীপ কুমার দাশ, সুনামগঞ্জ।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জয়কলস ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শিপন।

রোববার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার স্থানীয় পাগলা বাজারে বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে মো. ফারুক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রুহুল আমিন শিপন।

সাক্ষাৎকালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়কলস ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানান রুহুল আমিন শিপন। একই সঙ্গে তিনি ফারুক আহমেদের দোয়া, সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উজানীগাঁও-শান্তিগঞ্জ উপজেলা মাইক্রোবাস সমিতির সাধারণ সম্পাদক আব্দাল হোসেন, সমাজকর্মী আব্দুল মছব্বির খোকন, লায়েক মিয়াসহ স্থানীয় আরও কয়েকজন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews