শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

শ্যামনগরে বিড়ালাক্ষী মহিলা আলিম মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীনদের ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

জেসমিন নাহার, শ্যামনগর (সাতক্ষীরা) 

সাতক্ষীরার শ্যামনগরে ঐতিহ্যবাহী বিড়ালাক্ষী মহিলা আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ছবক অনুষ্ঠান অত্যন্ত জাকজমকপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ছবক প্রদানের মাধ্যমে পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অত্র এলাকার নারী শিক্ষায় অনন্য অবদান রাখা সুনামধন্য এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ছবক অনুষ্ঠানে প্রধান অতিথি ও ছবক প্রদানকারী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রভাষক মেহেরুল্লা আজাজী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন এবং ইসলামের সঠিক শিক্ষায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে মাদ্রাসার সার্বিক বিষয়ের ওপর দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. আলহাজ্ব মাওলানা একরামুল কবির। তিনি প্রতিষ্ঠানের অতীত সাফল্য, বর্তমান অবকাঠামোগত উন্নয়ন এবং আগামী দিনের শিক্ষাগত পরিকল্পনার কথা তুলে ধরেন। একইসাথে নারী শিক্ষাকে আরও বেগবান করতে অভিভাবক ও স্থানীয় সুধীজনের সহযোগিতা কামনা করেন।

উক্ত ছবক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষিকা, নবাগত ও অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত ও দোয়ার মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের সাফল্যময় ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews