শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

শিশুদের খেলাধুলায় আগ্রহী করতে সাটুরিয়ায় খুদে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১২২ Time View

শিশুদের খেলাধুলায় আগ্রহী করতে সাটুরিয়ায় খুদে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ)

বর্তমান সময়ে শিশুদের মধ্যে মোবাইল ফোন, ভিডিও গেম ও বিভিন্ন প্রযুক্তিনির্ভর বিনোদনের ব্যবহার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর ফলে অনেক শিশুই মাঠভিত্তিক খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যাচ্ছে। শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ ও নির্মল বিনোদনের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের কৈজুরী গ্রামে হাজেরা রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “খুদে ফুটবল টুর্নামেন্ট-২০২৬

মোবাইল ছেড়ে খেলা ধরি, সুস্থ সুন্দর জীবন গড়ি” স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে সাটুরিয়া উপজেলায় কৈজুরীতে খুদে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয় শিশু-কিশোর, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। টুর্নামেন্টে অংশ নেয় অভি-অনি ফুটবল একাদশ এবং কৈজুরী খুদে ফুটবল একাদশ। অভি-অনি ফুটবল একাদশের অধিনায়ক ছিলেন আব্দুল্লাহ আর রাফি এবং কৈজুরী খুদে ফুটবল একাদশের অধিনায়ক ছিলেন মো. ইমরুল হোসেন। উভয় দলের ১১ জন করে খেলোয়াড় মাঠে অংশগ্রহণ করে। খেলার নির্ধারিত সময় শেষে অভি-অনি ফুটবল একাদশ ১ – ০ গোলের ব্যবধানে কৈজুরী খুদে ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. শফি কামাল, কান্ট্রি ম্যানেজার, হুয়ানইউ ইন্ডাস্ট্রিয়াল ট্রেড কোং লিমিটেড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈজুরী নব কল্লোল যুব সংঘের সভাপতি আব্দুর রউফ। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাজেরা রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মাসুদ রানা। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিল কৈজুরী নব কল্লোল যুব সংঘ ও কৈজুরী যুব উন্নয়ন সংগঠন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল ফোন ও প্রযুক্তিনির্ভর বিনোদনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়োজকরা জানান, শিশুদের সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত শৈশব গড়ে তোলা এবং খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। খেলা শেষে সকল খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে একটি করে মেডেল উপহার দেওয়া হয়। উপস্থিত দর্শক ও অভিভাবকরা এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews