শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

১৫ গ্রামের মানুষের ভরসা ঝুঁকিপূর্ণ কাঠের সেতু, স্থায়ী ব্রিজের দাবি

  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

জহুরুল ইসলাম জুয়েল,মানিকগঞ্জ।

একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা এলাকার মানুষ। খালের ওপর নির্মিত পুরোনো কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। পাটাতন ও রেলিংয়ের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন অন্তত ১৫ গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অস্থায়ী মেরামত নয়, এখানে দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হোক।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে তৎকালীন ইউপি চেয়ারম্যান শেখ আলমাস খালের ওপর কাঠের সেতুটি নির্মাণ করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে সেতুটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। বিশেষ করে প্রবেশমুখ ও পাটাতনের অবস্থা অত্যন্ত নাজুক। এরপরও বিকল্প পথ না থাকায় প্রতিদিন শত শত মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করছেন।

নটাখোলা থেকে লেছড়াগঞ্জ, সুতালড়ী ও আজিমনগর ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম এটি। আশপাশের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রতিদিন এই সেতু পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। সেতুর বেহাল অবস্থার কারণে কৃষকদের উৎপাদিত সবজি বাজারে নেওয়া এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলেও ভোগান্তি তৈরি হয়েছে।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। বছরের প্রায় ছয় থেকে সাত মাস খালে পানি থাকায় নিচ দিয়ে ঘোড়ার গাড়ি কিংবা অন্য কোনো বাহনে মালামাল পরিবহনের সুযোগ থাকে না। ফলে সেতুর ওপর নির্ভর করেই চলাচল করতে হয় সবাইকে।

নটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুক্তা আক্তারের মতে, চরাঞ্চলের মানুষের পাশাপাশি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্যও রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেতুর বিভিন্ন স্থানের কাঠ ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে প্রবেশমুখের ভাঙা অংশটি চলাচলের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁর মতে, দ্রুত সংস্কারের পাশাপাশি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

নটাখোলা আফরোজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হান্নান মিয়ার ভাষ্য, সেতুটি নির্মাণের দুই বছরের মধ্যেই বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। এরপর থেকে উল্লেখযোগ্য সংস্কার না হওয়ায় বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেতুটির কারণে চরাঞ্চলের কয়েক হাজার মানুষ দুর্ভোগে রয়েছেন। এ পরিস্থিতিতে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তিনি।

ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক আনিসের মতে, প্রতিদিন চরাঞ্চলের অসংখ্য মানুষ ও মোটরসাইকেল এই পথ ব্যবহার করে। কিন্তু সেতুর বর্তমান অবস্থায় যানবাহন নিয়ে চলাচল করা বেশ ঝুঁকিপূর্ণ। এমনকি পায়ে হেঁটে পারাপারেও সমস্যায় পড়তে হয়। তাই দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি তাঁর।

হরিরামপুর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মোতালেব হোসেন জানান, প্রায় দুই বছর আগে এখানে ব্রিজ নির্মাণের জন্য সয়েল টেস্ট করা হয়েছিল। তবে এরপর আর কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। প্রতিবছরই সেতুটি মেরামত করতে হয়। স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হরিরামপুর উপজেলা প্রকৌশলী মো. শাহীনুজ্জামান বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এখানে ব্রিজ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবের সঙ্গে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর ডিও লেটারও সংযুক্ত রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে নির্মাণকাজ শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews