শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

ওএমএসের আটা নিতে দীর্ঘ লাইন, বরাদ্দ শেষ হওয়ায় খালি হাতে ফিরছেন অনেকে

  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সাটুরিয়ায় খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে আটা কিনতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। প্রতিদিনের বরাদ্দের তুলনায় ক্রেতার সংখ্যা বেশি হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকেই আটা পাচ্ছেন না। শেষ পর্যন্ত খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে তাদের।

সোমবার (২ নভেম্বর) সকালে সাটুরিয়া উপজেলার বিভিন্ন ওএমএস বিক্রয়কেন্দ্রে এমন চিত্র দেখা যায়। বাজারের তুলনায় কম দামে আটা পাওয়ার আশায় ভোর থেকেই নারী-পুরুষ লাইনে দাঁড়ান। কিন্তু নির্ধারিত বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় লাইনের পেছনে থাকা অনেক ক্রেতার অপেক্ষা শেষ হয় হতাশায়।

সরকারি নির্ধারিত ১২০ টাকায় পাঁচ কেজি আটা কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেন চর সাটুরিয়া এলাকার এক নারী ক্রেতা। তিনি বলেন, বাজারে আটার দাম বেশি হওয়ায় ওএমএসের আটা তাদের মতো স্বল্প আয়ের মানুষের জন্য অনেকটা সহায়ক।

তবে একই সুবিধা পাননি রাধানগর এলাকা থেকে আসা এক বয়স্ক নারী। দুই ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থেকেও আটা না পেয়ে তাকে ফিরে যেতে হয়েছে। তার মতো অন্তত অর্ধশত মানুষ সেদিন আটা না পেয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পাওয়ায় তাদের সময় ও শ্রম দুটোই নষ্ট হচ্ছে। বিশেষ করে বয়স্ক নারী ও দিনমজুরদের জন্য এই অপেক্ষা আরও কষ্টকর হয়ে উঠছে।

সংশ্লিষ্ট ওএমএস ডিলার জানান, তার বিক্রয়কেন্দ্রে প্রতিদিন এক মেট্রিক টন বা এক হাজার কেজি আটা বরাদ্দ দেওয়া হয়। পাঁচ কেজি করে বিতরণ করলে সর্বোচ্চ ২০০ জন ক্রেতাকে আটা দেওয়া সম্ভব। অথচ প্রতিদিনই এর দ্বিগুণের বেশি মানুষ কেন্দ্রে উপস্থিত হন। ফলে চাহিদা অনুযায়ী সবাইকে আটা দেওয়া সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি মোকাবিলায় বরাদ্দ বাড়ানোর দাবি জানান তিনি।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, ওএমএস কর্মসূচির মাধ্যমে জেলার প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে চাল ও আটা পাচ্ছেন। কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন ও খাদ্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। পাশাপাশি জেলা খাদ্যগুদামগুলোতে চাল ও আটার পর্যাপ্ত মজুত রয়েছে।

তবে সাধারণ মানুষের দাবি, শুধু গুদামে খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুত থাকলেই হবে না, বিক্রয়কেন্দ্রগুলোতে দৈনিক বরাদ্দও বাড়াতে হবে। তাহলে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি থেকে রেহাই পাবেন নিম্ন আয়ের মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews