শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

সরকারি নির্দেশনা উপেক্ষা হরিরামপুরে দুই সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও দুটি সরকারি ভবনে পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে। ভবন দুটি হলো উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও উপজেলা ডাকবাংলো। সরকারি নির্দেশনা পালনে এমন ব্যত্যয় নিয়ে স্থানীয় সচেতন মহলে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়। তবে এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও উপজেলা ডাকবাংলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই নির্দেশনা রয়েছে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোর ক্ষেত্রেও। এমন নির্দেশনার পরও উপজেলার দুটি সরকারি ভবনে পতাকা উত্তোলন না হওয়ায় দায়িত্বশীল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

এ বিষয়ে খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সাইফুদ্দিন আহমেদ নান্নু বলেন, জাতীয় পতাকা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। নির্ধারিত দিবসে পতাকা উত্তোলন না করা কিংবা এ বিষয়ে অবহেলা করা জাতীয় মর্যাদার সঙ্গে অসংগতিপূর্ণ। সরকারি নির্দেশনা ও প্রচলিত নিয়ম অনুযায়ী যথাযথভাবে এ কর্মসূচি পালন করা উচিত।

এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। অন্যদিকে, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাও বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ দুটি সরকারি ভবনে কেন জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews