শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

জয়পুরহাটের কালাইয়ে শতাধিক অপরিপক্ব ফলজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

জাহিদুল ইসলাম (জাহিদ) জয়পুরহাট।

জয়পুরহাটের কালাইয়ে রাতের আঁধারে ফজলে রাব্বি (৪০) নামে এক ব্যক্তির বাগানের শতাধিক অপরিপক্ব ফলজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কেটে ফেলা গাছের মধ্যে রয়েছে লিচু, সুপারি, আম, ডালিমসহ বিভিন্ন প্রজাতির গাছ। এতে বাগান মালিকের ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার মাত্রাই ইউনিয়নের উলিপুর ভেরেন্ডী গ্রামে ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডার ফজলে রাব্বির বাগানে এ ঘটনা ঘটে। ফজলে রাব্বি ওই গ্রামের আব্দুল মান্নান ফকিরের ছেলে।

অভিযোগ সুত্রে জানা যায়, বাগান মালিক ফজলে রাব্বি ৩৫ শতাংশ জমির ওপর বিভিন্ন ফলজ গাছের বাগান করেন। বাগানে দুই থেকে তিন বছর বয়সী লিচু, সুপারি, আম, ডালিমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১১০টি ফলজ গাছ ছিল। সোমবার সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান তিনি।

গাছগুলো কেটে ফেলায় তাঁর ৪ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী বাগান মালিক ফজলে রাব্বী বলেন,রাতের আঁধারে দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলেছে। প্রতিটি গাছেই এবার ফল ধরার সম্ভাবনা ছিল। আমার ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।আমি

কালাই থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

একই গ্রামের বাসিন্দা আনিসুর রহমান বলেন, সমাজে চলতে গেলে মানুষের মধ্যে মনোমালিন্য বা মতবিরোধ হতেই পারে। তাই বলে এভাবে কারও বাগানের গাছ কেটে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, বাগান মালিক ফোন করে বিষয়টি জানালে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাগান মালিকের লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews