
ইউসুফ আলী, শিবগঞ্জ (বগুড়া)
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৮নং রায়নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রায়নগর বন্দরে গণসংযোগ ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ তাহেরুল ইসলাম।
গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, অভাব-অভিযোগ ও এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকাবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
তিনি বলেন, জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে চান। রায়নগর ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।
এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলে তাদের প্রত্যাশা ও মতামত জানার চেষ্টা করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রাজনীতি হোক মানুষের কল্যাণে, নেতৃত্ব হোক জনতার পাশে থাকার অঙ্গীকারে। জনগণের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসই হোক আগামী দিনের পথচলার মূল শক্তি।জনগণের কাছে, জনগণের পাশে এটাই হোক আগামীর অঙ্গীকার।