
মো: আমজাদ হোসেন, চট্টগ্রাম।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়, পটিয়ার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাশ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু এবং বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা মোহাম্মদ রেজাউল বারী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ ধর এবং সহকারী তথ্য কর্মকর্তা মো. রহমত উল্লাহ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সঞ্চয়ের মানসিকতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা গড়ে তোলা সম্ভব। দেশের টেকসই উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল সমবায় সমিতি ও সফল সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।