শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ! তবুও ২৪ বছর ধরে সরকারি বেতন তুলছেন অধ্যাপক জয়নাল

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও সনদ ইস্যুর তথ্য অস্বীকার করেছে; দুই আদালতে খারিজ মামলা, হাইকোর্টের আদেশের পর ২০১৭ থেকে বেতন-ভাতা উত্তোলন; গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর মাউশির তদন্ত কমিটি, প্রতিবেদন দাখিলের অপেক্ষা।

আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ, দুই আদালতে মামলা খারিজ—তারপরও প্রায় ২৪ বছর ধরে চাকরিতে বহাল থেকে সরকারি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করছেন কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (কম্পিউটার) মো. জয়নাল আবেদীন। যে প্রতিষ্ঠানের নামে কম্পিউটার প্রশিক্ষণের সনদ দেখিয়ে যোগ্যতার দাবি করা হয়েছে, সেই প্রতিষ্ঠানও লিখিতভাবে জানিয়েছে, সনদটি তাদের কাছ থেকে ইস্যু করা হয়নি। আদালতের রায় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রে সনদটির সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠার পরও কীভাবে তিনি চাকরিতে বহাল থাকলেন, কীভাবে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা উত্তোলন করছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতদিন কী ভূমিকা পালন করেছে—এসব প্রশ্ন এখন নতুন করে সামনে এসেছে।

অনুসন্ধানে পাওয়া নথিপত্র অনুযায়ী, জাতীয় বহুমুখী প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, বগুড়ার পরিচালক ২ মার্চ ২০০২ তারিখে ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষকে লিখিতভাবে জানান, মো. জয়নাল আবেদীনের নামে প্রদর্শিত কম্পিউটার প্রশিক্ষণ সনদটি তাঁদের প্রতিষ্ঠান থেকে ইস্যু করা হয়নি। প্রত্যয়নপত্রে সনদ নম্বর ১১৬৩ এবং রেজিস্ট্রেশন নম্বর ৮৪৮৯ উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালকের স্বাক্ষরযুক্ত এই প্রত্যয়নপত্র সনদটির সত্যতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সামনে এসেছে।

এদিকে সনদ জালিয়াতির অভিযোগে বেতন-ভাতা বন্ধ হওয়ার পর জয়নাল আবেদীন নিজেই সহকারী জজ আদালত, কুড়িগ্রামে একটি ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করেন। মামলার নম্বর-৩৬/০৬। আদালত তাঁর দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করে মামলা খারিজ করেন এবং রায়ে সনদটি জাল বলে উল্লেখ করেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় বলে আদালতের রায়ে উল্লেখ রয়েছে।

নিম্ন আদালতের রায়ে ক্ষুব্ধ হয়ে জেলা জজ আদালত, কুড়িগ্রামে ০৪/২০০৪ নম্বরে আপিল করেন জয়নাল আবেদীন। কিন্তু সেখানেও তাঁর পক্ষে রায় আসেনি। জেলা জজ আদালত নিম্ন আদালতের রায় বহাল রেখে আপিল খারিজ করেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, যেখানে তাঁর চাকরিতে বহাল থাকারই কথা নয় এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে, সেখানে বেতন বন্ধের সিদ্ধান্তকে অবৈধ বলা যায় না।

এরপর হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন ৪০১৭/২০০৫ দায়ের করেন জয়নাল আবেদীন। অভিযোগ রয়েছে, মামলার বিবাদী তৎকালীন অধ্যক্ষ সুজাত হোসেন প্রামাণিককে যথাযথভাবে বক্তব্য উপস্থাপনের সুযোগ না দিয়েই একতরফা শুনানির মাধ্যমে মানবিক বিবেচনায় বেতন প্রদানের নির্দেশ আদায় করেন তিনি। ওই আদেশের বিরুদ্ধে সুজাত হোসেন প্রামাণিক লিভ টু আপিল দায়ের করলে আদালত আপিলের শুনানি না হওয়া পর্যন্ত রিভিশন আদালতের আদেশ স্থগিত করেন বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।

তবে পরবর্তী সময়ে লিভ টু আপিল দায়েরের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় জয়নাল আবেদীন ও তৎকালীন অধ্যক্ষ সুজাত হোসেন প্রামাণিকের মধ্যে আপস-মীমাংসা হয় বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই আপস-মীমাংসার পর বিষয়টি কার্যত আড়ালে চলে যায় এবং জয়নাল আবেদীনের বেতন-ভাতা পুনরায় চালু হয়। নিম্ন আদালত ও জেলা জজ আদালতে মামলা চলাকালে তাঁর বেতন-ভাতা স্থগিত ছিল। পরবর্তী সময়ে উচ্চ আদালতের আদেশের প্রেক্ষাপটে ২০১৭ সাল থেকে তিনি পুনরায় বেতন-ভাতা উত্তোলন করছেন।

অভিযোগ রয়েছে, সরকারি গেজেট অনুযায়ী একজন অধ্যাপক হিসেবে প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাও ভোগ করছেন তিনি। অথচ তাঁর নিয়োগের বৈধতা, সনদের সত্যতা এবং আদালতের বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ বাস্তবায়নের বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ অনুসন্ধানের দাবি রাখে। প্রশ্ন উঠেছে, আদালতে সনদ জাল প্রমাণিত হওয়ার পরও কেন সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন কার্যকর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেনি? আপস-মীমাংসার মাধ্যমে কি একজন সরকারি বেতনভোগী শিক্ষকের বিরুদ্ধে থাকা বিভাগীয় দায়ের অবসান ঘটতে পারে?

নতুন করে তদন্ত কমিটি, প্রতিবেদনের অপেক্ষা

দীর্ঘদিন পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা, অভিযোগ এবং গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর অঞ্চলের পরিচালকের দৃষ্টি আকৃষ্ট হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেন। কমিটি ইতোমধ্যে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে। তবে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি বলে জানা গেছে।

সম্প্রতি মাউশির রংপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে সরেজমিন তদন্তে গিয়ে অভিযুক্ত শিক্ষকের শিক্ষাগত যোগ্যতার সনদ ও নিয়োগসংক্রান্ত কাগজপত্র দেখতে চান। কিন্তু তদন্তসংশ্লিষ্ট গবেষণা কর্মকর্তা মো. রেজাউল করিমের বক্তব্য অনুযায়ী, জয়নাল আবেদীন প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে পারেননি।

এখন দেখার বিষয়, তদন্ত কমিটি কবে প্রতিবেদন দাখিল করে এবং প্রতিবেদন পাওয়ার পর মাউশি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে। আদালতের রায়, সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র এবং দীর্ঘদিনের সরকারি বেতন-ভাতা উত্তোলনের বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

অভিযুক্তের বক্তব্য

অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে জয়নাল আবেদীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি বাজারে আছি, পরে কথা বলব।’ এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও বক্তব্য জানতে চাওয়া হয়। কিন্তু তিনি কোনো সাড়া দেননি। ফলে এ প্রতিবেদন প্রকাশের আগে তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে এর আগে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি জাল সনদে চাকরি করেন না এবং তাঁকে বেকায়দায় ফেলতে অধ্যক্ষ এমন অভিযোগ করছেন। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

অনুসন্ধান অব্যাহত, আসছে দ্বিতীয় পর্ব

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের অনুসন্ধান অব্যাহত রয়েছে। এ প্রতিবেদনে উঠে আসা আদালতের রায়, সনদ জালিয়াতির তথ্য, সরকারি বেতন-ভাতা উত্তোলন এবং তদন্ত কমিটির কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়েও অনুসন্ধান চলছে। দ্বিতীয় পর্বে থাকবে আরও বিস্তারিত তথ্য, সংশ্লিষ্ট নথিপত্র, তদন্ত প্রতিবেদন এবং অভিযুক্ত শিক্ষকের চাকরির বৈধতা ও সরকারি অর্থ উত্তোলনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের এই অভিযোগের পরিণতিতে শেষ পর্যন্ত কী ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews