শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

আঠারোমাইল টু পাইকগাছা সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন ও স্মারকলিপি

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

আঠারোমাইল টু পাইকগাছা সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন ও স্মারকলিপি

আরিফুল ইসলাম, তালা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় আঠারোমাইল টু পাইকগাছা সড়ক দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার সর্বস্তরের জনসাধারণ।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টায় তালা ডাকবাংলার সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুর রহমান সাইদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোস্তাক আহমেদ।
মানববন্ধনে অংশগ্রহণ করেন তালা প্রেস ক্লাব, তালা উপজেলা প্রেসক্লাব, তালা রিপোর্টার্স ক্লাব, তালা মডেল প্রেসক্লাব, ছায়াবীথি সামাজিক সংগঠন, আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন, গ্রিনম্যান, অগ্রগতি ফাউন্ডেশন, আলোর দিশারী, জাগরণ বার্তাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স. ম. ইয়াসিন উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মারুফুল ইসলাম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, তালা প্রেস ক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নারান মজুমদার, সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি নাহিদ ইসলাম, শিক্ষক অজয়, সাংবাদিক হাফিজুর রহমান, সাংবাদিক রাজু আহমেদ, সাংবাদিক লাভলু, মহিলা নেত্রী মিলি, সুমনা দেসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, আঠারোমাইল-পাইকগাছা সড়কের আঠারোমাইল এলাকায় দীর্ঘদিন ধরে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনা ঘটছে। দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত স্পিড ব্রেকার, গতিসীমা নির্দেশক সাইনবোর্ড (স্পিড সাইন), সতর্কতামূলক সড়কচিহ্ন, প্রয়োজনীয় নিরাপত্তামূলক অবকাঠামো, বাইপাস সড়ক নির্মাণ এবং একটি স্থায়ী বাসস্ট্যান্ড স্থাপনের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাতক্ষীরা জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট হাইওয়ে কর্তৃপক্ষের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews