শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Title :
সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন.. মাত্র ১৩ বছর বয়সেই হাফেজ হলেন নূরে আলম হোসেন, গর্বে বুক ভরেছে দাদা ও মোল্লা বংশের নিয়ামতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, বারী সিদ্দিকী পদক পেলেন নকলার রাকিব বাঁশখালীতে গ্রামীণ ব্যাংকের বৈলছড়ী শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শন করলেন (ওসি) ও ইব্রাহিম খলিল মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার গাজীপুরে কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কোনো প্রভাব নেই। শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির পরিচিতি সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে ছাত্রলীগের আগুন ও ভাঙচুর, আটক ৮ চকরিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা নবীনগরের রাধিকা রোডে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রেন্ট-এ-কার মালিক আলমগীর হোসেন নিহত। চান্দিনায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বি এন পির মোটরসাইকেল মিছিল। টেকনাফে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় হেমন্তের শীতলতা, গণপরিবহন কম নীলফামারী জেলা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার।

আল আরাফ হাসপাতাল সন্তান প্রসবের সময় এক নবজাতকের হাত ভেঙ্গে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৭ Time View

আল আরাফ হাসপাতাল সন্তান প্রসবের সময় এক নবজাতকের হাত ভেঙ্গে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে

নাম: মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর উপজেলা প্রতিনিধি গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের সময় এক নবজাতকের হাত ভেঙ্গে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনাটির সত্যতা যাচাই এবং কারণ অনুসন্ধানে স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বুধবার (১৬ জুলাই) সকালে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগ অনুযায়ী, সোমবার (১৪ জুলাই) শ্রীপুর উপজেলার রেলগেট এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক কন্যাশিশুর জন্ম হয়। জন্মের পর চিকিৎসকদের পরামর্শে নবজাতকের এক্স-রে করা হলে তার ডান হাতের বাহুর হাড় ভাঙ্গা রয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেন।
নবজাতকের স্বজনদের ভাষ্য, এক্স-রের প্রাথমিক পর্যবেক্ষণের সময় মনিটরেই হাড় ভাঙ্গার বিষয়টি তাদের নজরে আসে। তাদের অভিযোগ, শুরুতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্পষ্টভাবে জানায়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে।
ঘটনার পর স্বাস্থ্য বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি ও অবস) ডা. কুহু মুৎসুদী। সদস্য হিসেবে রয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. সাবরিনা মোহনা এবং কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক সার্জারি) ডা. মোহাম্মদ শরীফ হোসেন।
কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে হাসপাতালের স্বত্বাধিকারী মো. ফরহাদুজ্জামান বলেন, জটিল প্রসবের ক্ষেত্রে বিরল হলেও এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তার দাবি, অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং যথাসম্ভব সতর্কতা অবলম্বন করা হয়েছিল। এরপরও জটিলতা দেখা দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও তিনি জানান।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, হাসপাতালটির লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রয়েছে এবং অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসকও অভিজ্ঞ। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews