শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Title :
শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের সোহান লাইফ সাপোর্টে, মৃ ত্যু র গুজব ছড়ানোর পর পরিবারের স্পষ্টীকরণ

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের সোহান লাইফ সাপোর্টে, মৃত্যুর গুজব ছড়ানোর পর পরিবারের স্পষ্টীকরণ

জহিরুল ইসলাম হৃদয়
​মাদারীপুর জেলা প্রতিনিধি

ইতালির তুরিন শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মাদারীপুরের যুবক সোহান সরদার (২৪)। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
​সোহান সরদার মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদি এলাকার মজিদ সরদারের ছেলে। ভাগ্য পরিবর্তনের আশায় তিনি ইতালিতে পাড়ি জমিয়েছিলেন।
​পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কর্মস্থলে যাওয়ার পথে ইতালির তুরিন শহরে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন সোহান। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে শুরু থেকেই লাইফ সাপোর্টে রেখেছেন।
​মৃত্যুর খবরটি স্রেফ গুজব, স্পষ্ট করল পরিবার
​এদিকে, দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোহানের ‘মৃত্যু হয়েছে’ বলে একটি খবর ছড়িয়ে পড়ে। এই খবর মাদারীপুরে তার গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের মাঝে শুরু হয় বুকফাটা আর্তনাদ।
​তবে শনিবার গভীর রাতে সোহানের চাচাতো ভাই প্রবাস থেকে পরিবারের সাথে যোগাযোগ করে বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরটি সঠিক নয়। সোহান এখনো জীবিত আছেন এবং লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
​সোহানের এখনো জ্ঞান ফেরেনি এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। সোহানের দ্রুত সুস্থতা এবং সুস্থ শরীরে দেশে ফেরার জন্য তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews