বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Title :
সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা মুকসুদপুরে আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা উলিপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে

উখিয়ায় অস্ত্র ও গু লি সহ রোহিঙ্গা যুবক গ্রে প্তা র

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩০ Time View

উখিয়ায় অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

মোহাম্মদ আরিফ কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৩ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৫ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-২ এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ দল কামালের মুদি দোকানের সামনে বিশেষ অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ম্যাগাজিনে থাকা তিন রাউন্ড গুলি (দুটি তাজা ও একটি আঘাতপ্রাপ্ত) এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম হাফেজ শফিক (১৯)। তিনি ফারুক আহমেদ ও লায়লা বেগমের ছেলে। তার নিবন্ধিত ঠিকানা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১, ব্লক-এ/৬।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র বহনের বিষয়ে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এ ঘটনায় অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি, উদ্ধারকৃত আলামত এবং সংশ্লিষ্ট কাগজপত্র উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews