শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

গাইবান্ধা ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ই য়া বা সহ ৪ জন গ্রে প্তা র

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৭ Time View

গাইবান্ধা ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি :
মো: মিজানুর রহমান বাবু

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গাইবান্ধার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে ফুলছড়ি থানাধীন ১নং কঞ্চিবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চন্দ্রিয়া গ্রামের ব্যাপারীপাড়া এলাকায় মো. লতিফবর মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবনের সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো. লুৎফর রহমান লালন (৩৯), পিতা: মো. ফুল মিয়া, দক্ষিণ মদনেরপাড়া, ফুলছড়ি।
২. মো. লিচু মিয়া (৩৬), পিতা: মৃত আব্দুল হামিদ সরকার, পিয়ারাপুর, গাইবান্ধা সদর।
৩. মো. লিটন সরকার (৩৭), পিতা: মৃত আব্দুল গফফার সরকার, পূর্ব পিয়ারাপুর, গাইবান্ধা সদর।
৪. মো. মেহেদী হাসান আশরাফ (২৮), পিতা: মো. মজিদ মিয়া, পশ্চিমপাড়া, গাইবান্ধা সদর।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত লুৎফর রহমান লালনের পরিহিত থ্রি-কোয়ার্টার প্যান্টের বাম পকেটে থাকা একটি নীল রঙের জিপার প্যাকেট থেকে ১০০ পিস এবং লিচু মিয়ার প্যান্টের সামনের ডান পকেটে থাকা আরেকটি নীল রঙের জিপার প্যাকেট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ২০০ পিস।
এ ঘটনায় ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ৩৬(৫) ও ৪১ ধারায় মামলা (নং-১১, তারিখ: ১৫ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানের পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews