
মোহাম্মদ রায়হান ইসলাম, টেকনাফ।
কক্সশীলখালী, বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (৩১ বাজারের টেকনাফ থানাধীন বাহারছড়ার দক্ষিণ আগস্ট ২০২৬) সকাল ৮টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় মদ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।