শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Title :
সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন.. মাত্র ১৩ বছর বয়সেই হাফেজ হলেন নূরে আলম হোসেন, গর্বে বুক ভরেছে দাদা ও মোল্লা বংশের নিয়ামতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, বারী সিদ্দিকী পদক পেলেন নকলার রাকিব বাঁশখালীতে গ্রামীণ ব্যাংকের বৈলছড়ী শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শন করলেন (ওসি) ও ইব্রাহিম খলিল মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার গাজীপুরে কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কোনো প্রভাব নেই। শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির পরিচিতি সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে ছাত্রলীগের আগুন ও ভাঙচুর, আটক ৮ চকরিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা নবীনগরের রাধিকা রোডে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রেন্ট-এ-কার মালিক আলমগীর হোসেন নিহত। চান্দিনায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বি এন পির মোটরসাইকেল মিছিল। টেকনাফে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় হেমন্তের শীতলতা, গণপরিবহন কম নীলফামারী জেলা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার।

তালায় গোপন বিয়ের পর আরেক তরুণীকে বাড়িতে আনার অভিযোগ সেনাসদস্যের বিরুদ্ধে; ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগী

  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৬৫ Time View

তালায় গোপন বিয়ের পর আরেক তরুণীকে বাড়িতে আনার অভিযোগ সেনাসদস্যের বিরুদ্ধে; ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগী

আরিফুল ইসলাম
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের বাসিন্দা তাসকিন আহমেদ তুহিন (২৩), মৃত আক্কাস আলীর ছেলে এবং কুমিল্লা ক্যান্টনমেন্টের একটি ইউনিটে কর্মরত বলে দাবি করা এক সেনাসদস্যের বিরুদ্ধে গোপনে বিয়ে করে স্ত্রীকে স্বীকৃতি না দেওয়া, প্রতারণা এবং পরবর্তীতে আরেক তরুণীকে বাড়িতে নিয়ে আসার অভিযোগ উঠেছে।
তুহিনের দাবী করা বিবাহিত ঐ স্ত্রী জানান, প্রেমের সম্পর্কের একপর্যায়ে তুহিন তাকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে নিয়ে যান। পরে তাদের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের পর তুহিন তাকে আশ্বাস দেন, চাকরির বিভাগ থেকে প্রয়োজনীয় অনুমতি (অর্ডার) পেলেই তাকে আনুষ্ঠানিকভাবে নিজের বাড়িতে তুলে নেবেন। সেই আশ্বাসে তিনি দীর্ঘদিন অপেক্ষা করলেও তাকে শ্বশুরবাড়িতে তোলা হয়নি।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত বুধবার (২৯ জুলাই) সকালে তাসকিন আহমেদ তুহিনকে তার নিজ বাড়িতে আরেক তরুণীর সঙ্গে দেখতে পান স্থানীয় কয়েকজন বাসিন্দা। এ সময় এলাকাবাসী বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ওই তরুণীকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান বলে অভিযোগ রয়েছে।
পরে একই দিন সন্ধ্যায় ভুক্তভোগী তার মা, মামা, মামীসহ স্বজনদের নিয়ে তুহিনের নেহালপুর গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি নিজেকে তুহিনের বৈধ স্ত্রী দাবি করে পরিবারের সদস্যদের কাছে ঘটনার ব্যাখ্যা চান এবং তার প্রতি হওয়া প্রতারণার বিচার দাবি করেন।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, বিয়ের পর বিভিন্ন সময়ে তুহিন তার সঙ্গে অশোভন ও অপমানজনক আচরণ করতেন। এ ধরনের আচরণের অডিও রেকর্ড তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া ঘটনার পর অভিযুক্তের আরও কয়েকজন তরুণীর সঙ্গে তোলা কিছু ছবিও তাদের হাতে এসেছে বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে তুহিনের সৎ বাবা ফারুক বলেন, তুহিন আরেকটি মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিল। ওই মেয়ের সঙ্গে তার বিয়ের কথা ছিল। কিন্তু আমরা তাকে জানিয়ে দিয়েছি, তুহিনের আগে থেকেই একজন স্ত্রী রয়েছে। তাই তাকে আমরা পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারব না।”
তুহিনের মাও একই ধরনের বক্তব্য দিয়ে বলেন, তার ছেলে আগে থেকেই বিবাহিত। তাই অন্য কোনো মেয়েকে পরিবারের পুত্রবধূ হিসেবে গ্রহণ করা সম্ভব নয়।
এ ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট সেনাবাহিনী কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ অনুসন্ধান এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত তাসকিন আহমেদ তুহিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, “আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews