শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

তৃণমূলের নিরাপত্তা রক্ষায় বড় সুখবর বাড়ল গ্রামপুলিশের বেতন-ভাতা

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

দেশের তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে অগ্রণী ভূমিকা পালনকারী গ্রামপুলিশ সদস্যদের বেতন-ভাতা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন থেকে সাধারণ গ্রামপুলিশ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রামপুলিশ প্রধানদের (দফাদার) মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রামপুলিশের বর্ণাঢ্য মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

শুধু মাসিক বেতনই নয়, গ্রামপুলিশ সদস্যদের অবসরকালীন আনুতোষিক বা গ্র্যাচুইটির পরিমাণও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ গ্রামপুলিশ সদস্যদের অবসরকালীন আনুতোষিক ৭০ হাজার টাকার পরিবর্তে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রামপুলিশ প্রধানদের জন্য ৮০ হাজার টাকার পরিবর্তে এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

মহাসমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গ্রামপুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “দেশের প্রতিটি ইউনিয়ন ও গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামপুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে কোথায় কী ঘটছে, কারা কোন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে কিংবা কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে কি না—সে বিষয়ে গ্রামপুলিশ সদস্যরা দায়িত্ব পালনের সুবাদে আগেভাগেই তথ্য জানতে পারেন।

প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন যে, এসব তথ্য যথাসময়ে স্থানীয় প্রশাসন এবং বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্রুত আদান-প্রদান করা গেলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়। তাই দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশ বাহিনীকে আরও আত্মনিয়োগ করে কাজ করার আহ্বান জানান তিনি।

সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তে তৃণমূল পর্যায়ের গ্রামপুলিশ সদস্যদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে এবং সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews