শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

দোয়ারাবাজার উপজলায় ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৯১ Time View

সাইফুল আলম সুনামগঞ্জ ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, মাওলানা আব্দুল করিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আব্দুল মানিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাব উদ্দিন শিহাব, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, কাওসার আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর পবিত্র জীবনাদর্শ, নৈতিকতা, মানবিকতা, ন্যায়বিচার ও শান্তির শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা হলে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। মহানবী (স.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমেই একটি সুন্দর, মানবিক ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সম্ভব।

তারা আরও বলেন, মহানবী (স.)-এর শিক্ষা শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ করার বিষয় নয়; বরং তাঁর আদর্শকে ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করাই ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনের অন্যতম শিক্ষা। তাঁর আদর্শ অনুসরণ করে ন্যায়, সততা, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে উপজেলা মডেল মসজিদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহকে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবন ও কর্মের ওপর রচিত বিখ্যাত গ্রন্থ ‘রাহীকুল মাখতুম’-এর একটি কপি উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews