শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

ফুলবাড়িয়ায় বানার নদী দূষণ: দুই খামার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

ফুলবাড়িয়ায় বানার নদী দূষণ: দুই খামার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা
মোঃ মাহবুবুল আলম ব্যুরো চীফ ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বানার নদীতে মুরগির খামারের বিষ্ঠা সরাসরি ফেলার দায়ে দুই ব্যক্তিকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (আজ) দুপুরে উপজেলার আছিম–কান্দানিয়া সড়কের তিতারচালা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তিতারচালা গ্রামের বানার নদীর উঁচা ভিটা সেতুর পাশে অবস্থিত দুটি মুরগির খামার থেকে দীর্ঘদিন ধরে বর্জ্য ও বিষ্ঠা সরাসরি নদীতে ফেলা হচ্ছিল। এতে নদীর পানি দূষিত হয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল।

বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা প্রশাসন অভিযান চালালে ঘটনাস্থলে প্রমাণ মেলে। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার। তিনি দুই খামার মালিককে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের পরিবেশবিধ্বংসী কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নদীর পানি দূষিত হচ্ছিল, ফলে মাছসহ জলজ প্রাণীর ক্ষতি হচ্ছিল এবং মানুষও নানা সমস্যায় ভুগছিল। তারা নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews