শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Title :
লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

ফুলবাড়িয়ায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত; মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

ফুলবাড়িয়ায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত; মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়
​মো :জহিরুল ইসলাম
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সামনে এক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুক্তার সভাপতিত্বে এই সভার আয়োজন করা হয়। জনগণকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে এবং এলাকাকে মাদক মুক্ত করার লক্ষ্যে এই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
​উক্ত সভায় উপস্থিত ছিলেন ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতা ইউসুফ মাওলানা, বিএনপি নেতা আলহাজ্ব আজহার এবং খুরশেদ আলমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
​সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই মাদক।” তিনি আরও যোগ করেন, মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। প্রথমে তাদের বোঝানো হবে এবং তারা যদি ভালো না হয়, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে রাঙ্গামাটিয়াবাসী এখন থেকে একযোগে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews