বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Title :
সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন.. মাত্র ১৩ বছর বয়সেই হাফেজ হলেন নূরে আলম হোসেন, গর্বে বুক ভরেছে দাদা ও মোল্লা বংশের নিয়ামতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, বারী সিদ্দিকী পদক পেলেন নকলার রাকিব বাঁশখালীতে গ্রামীণ ব্যাংকের বৈলছড়ী শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শন করলেন (ওসি) ও ইব্রাহিম খলিল মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার গাজীপুরে কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কোনো প্রভাব নেই। শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির পরিচিতি সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে ছাত্রলীগের আগুন ও ভাঙচুর, আটক ৮ চকরিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা নবীনগরের রাধিকা রোডে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রেন্ট-এ-কার মালিক আলমগীর হোসেন নিহত। চান্দিনায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বি এন পির মোটরসাইকেল মিছিল। টেকনাফে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় হেমন্তের শীতলতা, গণপরিবহন কম নীলফামারী জেলা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার।

ফেক আইডি তদন্তে যোগাযোগের জেরে সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ, মতিঝিল থানায় লিখিত অভিযোগ

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১০০ Time View

ফেক আইডি তদন্তে যোগাযোগের জেরে সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ, মতিঝিল থানায় লিখিত অভিযোগ

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি

ফেসবুকে কথিত ফেক আইডি সংক্রান্ত একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে ফোনে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং সাংবাদিকতার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মোঃ জহিরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সারজিদ আহমেদ অপু মতিঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী সারজিদ আহমেদ অপু দৈনিক মুখপাত্র-এর বিশেষ প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর কোর কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত মোঃ জহিরুল ইসলামের পিতা মৃত দেলোয়ার হোসেন এবং মাতা নূরনেছা বেগম।
তার বর্তমান ঠিকানা ৪৮/এ, দক্ষিণ বেগুনবাড়ি শিল্প এলাকা, তেজগাঁও, ঢাকা এবং স্হায়ী ঠিকানা নরোত্তমপুর,৩ নাম্বর ওয়ার্ড, নোয়াখালী। অভিযোগে তার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭১৫-৭০০৯৭১ উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগের অনুযায়ী, গত ১১ জুলাই সন্ধ্যার পর একটি অভিযোগের ভিত্তিতে তদন্তের স্বার্থে সাংবাদিক সারজিদ আহমেদ অপু অভিযুক্তকে ফোন করেন।বিষয়টি ছিল দৈনিক সরজমিন বার্তা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আজিম মিয়াকে দীর্ঘ প্রায় দুই বছর ধরে দুটি ফেসবুক ফেক আইডির মাধ্যমে হয়রানির অভিযোগ। অভিযোগ অনুযায়ী, ওই আইডিগুলো থেকে বিভিন্ন সময় আজিম মিয়াকে নিয়ে কুরুচিপুর্ণ পোস্ট, এআই-নির্মিত কনটেন্ট এবং আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় পূর্বেই চকবাজার থানা ও ডিবি সাইবার ইউনিটে অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন রয়েছে।

অভিযোগে আরও বলা হয়,গত ২৭ জুন সংশ্লিষ্ট ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে অভিযুক্তের মুখ স্পষ্টভাবে দেখা যায়। এ বিষয়ে ব্যাখ্যা জানতে এবং তদন্তের অংশ হিসেবে যোগাযোগ করা হলে সাংবাদিকের পরিচয় জানার পরও অভিযুক্ত অশালীন ভাষায় গালাগাল, অপমানজনক আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন মন্তব্য করেন এবং দাবি করেন,দলটি ক্ষমতায় থাকাকালে দেশের পরিস্থিতি ভালো ছিল। একই সঙ্গে তিনি সাংবাদিকদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন এবং রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত দিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন বলেও অভিযোগে বলা হয়েছে।

এছাড়া জাতীয় সাংবাদিক সংস্থা সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ফোনালাপ শেষ হওয়ার পর বিভিন্ন অচেনা মোবাইল নাম্বার থেকে সাংবাদিক সারজিদ আহমেদ অপুকে একাধিকবার ফোন করে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হয় বলেও লিখিত অভিযোগে দাবি করা হয়েছে।

ঘটনার পরপরই সারজিদ আহমেদ অপু মতিঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ জহিরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews