শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

বগুড়ায় অ প হ রণ মা ম লা র প্রধান আ সা মি গ্রে প্তা র: ১৩ বছর বয়সী ভিকটিম উ দ্ধা র।

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৭ Time View

বগুড়ায় অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার: ১৩ বছর বয়সী ভিকটিম উদ্ধার।

জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া জেলার সোনাতলা থানায় দায়ের করা একটি অপহরণ মামলায় মামলার প্রধান এজাহারভুক্ত পলাতক আসামি মো. ইমরান হোসেন (১৮)কে গ্রেপ্তার করা হয়।এ সময় ১৩ বছর বয়সী ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৯ জুন) বিকেলে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার লতিফপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এ সাফল্য অর্জন করে।

র‌্যাব জানায়, গত ২৯ মে সকালে সোনাতলা উপজেলার পশ্চিম তেকানী এলাকার ১৩ বছর বয়সী এক কিশোরী বাড়ির পেছনের সড়কে বের হলে আসামিরা তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ১ জুন সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মামলার প্রধান আসামি মো. ইমরান হোসেন গাজীপুরের কাশিমপুর থানার লতিফপুর এলাকায় আত্মগোপনে রয়েছে। এরপর সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও আরও জোরালোভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews