শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

বিদ্যুতের ট্রান্সফরমারে চোরের থাবা, গণধোলাই শেষে পুলিশের হাতে যুবক

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০৯ Time View

বিদ্যুতের ট্রান্সফরমারে চোরের থাবা, গণধোলাই শেষে পুলিশের হাতে যুবক
এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি
সুন্দরগঞ্জ,
গাইবান্ধা, গাইবান্ধার
০১/০৭/২৬
সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা জোলারঘাট এলাকায় গভীর রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামা চুরির সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে এক যুবক। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী। এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তবে চোরচক্রের আরও তিন সদস্য অন্ধকারের সুযোগে পালিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে চার সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত দুটি ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান তামা খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গেলে চোরচক্রটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে মনির হোসেন (২৩) নামে এক যুবককে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

এলাকাবাসীর অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরচক্র বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ট্রান্সফরমারের তামা চুরি করে আসছে। প্রতিবার চুরির ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে, নষ্ট হয় সরকারি সম্পদ এবং চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ গ্রাহকদের।

স্থানীয় বাসিন্দারা জানান, ট্রান্সফরমার নষ্ট হওয়ার পর নতুন ট্রান্সফরমার স্থাপন ও মেরামতে কয়েকদিন সময় লেগে যায়। এ সময় বিদ্যুৎ না থাকায় কৃষি সেচ, ক্ষুদ্র ব্যবসা, শিক্ষা কার্যক্রম এবং স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়।

তাদের দাবি, বারবার একই ধরনের ঘটনা ঘটলেও চোরচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত পলাতক তিন সদস্যকে গ্রেপ্তার, চোরচক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত রাতের টহল জোরদার এবং ট্রান্সফরমারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, “স্থানীয়দের হাতে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারগুলো দ্রুত সচল করারও উদ্যোগ নেওয়া হয়েছে।”

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, “স্থানীয়দের মাধ্যমে আটক এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতের দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে। পলাতক অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে একের পর এক ট্রান্সফরমারের তামা চুরির ঘটনায় বামনডাঙ্গা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews