
মেহেদী হাসান খোকা,নির্বাহী সম্পাদক, প্রভাতী বাংলাদেশ।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল সদর উপজেলা বিএনপি আয়োজিত প্রোগ্রামে ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে যোগদান করেছেন।
শুক্রবার সকালে ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান এর নেতৃত্বে শত শত নেতাকর্মী ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে বরিশাল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা থেকে বরিশাল টাউন হলে চলা মুল প্রোগ্রামে যোগ দেন।
এ সময় মিছিল থেকে “৭ নভেম্বর সফল হোক”শহীদ জিয়া অমর হোক”খালেদা জিয়া জিন্দাবাদ”, “তারেক রহমান জিন্দাবাদ”সহ নানা স্লোগান দেওয়া হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনা পুনরুদ্ধার হয়েছিল।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।
এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।