শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হিমছড়ি দারুলউলুম মাদরাসা-মসজিদ

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৭ Time View

সাদ্দাম হোসেন সাইফ লামা(বান্দরবান)

বান্দরবানের লামা উপজেলার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের হিমছড়ি এলাকায় অবস্থিত হিমছড়ি দারুলউলুম মাদরাসা ও মসজিদের ওযুখানার ছাউনি সম্প্রতি অতিভারী বৃষ্টি ও প্রবল ঝড়ো বাতাসে উড়ে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওযুখানাটি বর্তমানে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং প্রতিদিন নামাজ আদায় করতে আসা মুসল্লি ও মাদরাসার শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর দীর্ঘদিনের শ্রম, ত্যাগ ও আর্থিক সহযোগিতায় ধীরে ধীরে গড়ে ওঠা এই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে প্রায় শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।

পাশাপাশি মসজিদটিতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজসহ জুমার নামাজে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। কিন্তু সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ওযুখানার ছাউনি উড়ে যাওয়ায় বৃষ্টি ও রোদের মধ্যে ওযু করতে বাধ্য হচ্ছেন মুসল্লিরা, যা তাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা ও সাবেক ছাত্রনেতা আবদুল হামিদ, মাদরাসা পরিচালনা কমিটি এবং এলাকাবাসী জানান, সীমিত সামর্থ্যের কারণে নিজেদের উদ্যোগে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে তারা বান্দরবান জেলা পরিষদ, ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের প্রশাসক, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি মানবিক দৃষ্টিতে বিষয়টি বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ ও সংস্কার কার্যক্রম গ্রহণের জোর দাবি জানিয়েছেন। স্থানীয়দের আশা, কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে মুসল্লি ও শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব হবে এবং ধর্মীয় ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews