শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

মানিকগঞ্জে হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে দুদকে অভিযোগ, টেন্ডারে অনিয়মের অভিযোগ

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দীনের বিরুদ্ধে স্বজনপ্রীতি, টেন্ডারে অনিয়ম ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. আমীর হামজা পিন্টু। অভিযোগের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং দুদক চেয়ারম্যানের কাছেও পাঠানো হয়েছে।

অভিযোগকারী সংশ্লিষ্ট অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগপত্র ও এর সঙ্গে সংযুক্ত নথিতে হাসপাতালের বিভিন্ন খাতে কেনাকাটা এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের তথ্য তুলে ধরা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে এমএসআর সামগ্রী না কিনে পুরোনো মালামাল রং করে বিল উত্তোলন করা হয়েছে। একইভাবে ২০২৪-২৫ অর্থবছরে পরিচ্ছন্নতা ও মনিহারি সামগ্রী কেনার নামেও অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে।

অভিযোগে বিভিন্ন ক্রয়খাতে বরাদ্দের পরিমাণ উল্লেখ করে বলা হয়েছে, বিভিন্ন আকারের ময়লার বিন কেনার জন্য ১৪ লাখ ৮৯ হাজার ৪৫০ টাকা, আইপিএস ও ফিটিংসের জন্য ৩ লাখ ৭১ হাজার ২৫০ টাকা, রেফ্রিজারেটর কেনায় ১৮ লাখ ২২ হাজার ৫০০ টাকা এবং ১০টি স্প্লিট এসি কেনার জন্য ১৬ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দের তথ্য রয়েছে।

এ ছাড়া ঘাস কাটার ও ফটোকপি মেশিন কেনার জন্য ২১ লাখ ৯২ হাজার ৫০০ টাকা বরাদ্দের কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, বাজারদরের চেয়ে কয়েক গুণ বেশি মূল্য দেখিয়ে পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন খাতে প্রায় ১০ কোটি ৪৬ লাখ ৮ হাজার ৯৭৪ টাকার বিল প্রদর্শনের তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

অভিযোগকারী মো. আমীর হামজা পিন্টু বলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দীন দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহত ব্যক্তিদের চিকিৎসায় বাধা দেওয়া এবং হাসপাতালের প্রধান ফটক বন্ধ রাখার অভিযোগও করেন তিনি।

আমীর হামজা পিন্টুর দাবি, অনিয়মের প্রমাণসহ দুদকে অভিযোগ জমা দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। অভিযোগ অস্বীকার ঠিকাদার ও তত্ত্বাবধায়কের

তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাজনিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিলন হোসেন। তিনি বলেন, ই-জিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) ব্যবস্থায় কাগজপত্র জালিয়াতি করে আবেদন করার সুযোগ নেই। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দীনও অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন। সংশ্লিষ্ট নথি পেতে দাপ্তরিকভাবে আবেদন করার পরামর্শ দেন তিনি।

এদিকে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর মানিকগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন কচি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews