শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

মীরসরাইয়ে বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণসামগ্রী বিতরণ

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬১ Time View

মীরসরাইয়ে বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণসামগ্রী বিতরণ
হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার,মিরসরাই।
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক আশরাফুল কবির চৌধুরী, সহকারী সমন্বয়ক ডা. সেলিম উদ্দিন, আবদুল সালাম, মো: ইব্রাহীম,মো: আলী আহম্মদ,কাজী মুনির হোসেন,মো: পারভেজ,মো: নুর উদ্দীন,মো: ফকরুল ইসলাম,মো. ছাবের আহম্মদ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণকালে বন্যাকবলিত পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews