শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

যশলং ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী শাকিল মোল্লার নাম ঘোষণা

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View

যশলং ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী শাকিল মোল্লার নাম ঘোষণা

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়ন সেক্রেটারি শাকিল মোল্লার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সম্প্রতি স্থানীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সাংগঠনিক সভায় এ ঘোষণা দেওয়া হয়।সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান।সভাপতিত্ব করেন যশলং ইউনিয়ন জামায়াতের সভাপতি ও টঙ্গীবাড়ী উপজেলা জামায়াতের সহ-তারবিয়্যত সম্পাদক মো:হাবিবউল্লাহ তাহজীব।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ,স্থানীয় দায়িত্বশীল ব্যক্তি এবং বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন,সৎ,দক্ষ ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শাকিল মোল্লাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।তারা আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীরা শাকিল মোল্লার প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেন।শাকিল মোল্লা বর্তমানে যশলং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি যশলং ইউনিয়নের সেরাজাবাদ গ্রামের মরহুম বাচ্চু মোল্লার কনিষ্ঠ পুত্র।

শাকিল মোল্লা বলেন,দল তাঁর ওপর যে আস্থা রেখেছে,তা সততা,নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবেন।নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন,সুশাসন প্রতিষ্ঠা,স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন তিনি।তিনি আরও বলেন,জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি আধুনিক,উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।সভা শেষে আগামী নির্বাচনে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews