শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

রাজশাহীর উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারে সেনানিবাসে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৩ Time View

রাজশাহীর উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারে সেনানিবাসে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

অপু দাস,ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এর ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাজহার আল কবির, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রবিবার (১২ জুলাই) সকাল ১০টায় রাজশাহী সেনানিবাসে ডেপুটি কমান্ড্যান্টের কার্যালয়ে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাজহার আল কবিরের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে সংক্ষিপ্ত মতবিনিময় হয়।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় রাজশাহী সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিনসহ রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকে রাজশাহীর উন্নয়ন কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সুসম্পর্ক আরও জোরদারের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে সংশ্লিষ্টরা অভিহিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews